২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মমিনুল ফের আইপিডিসি ফাইন্যান্সের এমডি

তৃতীয়বারের মতো আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের এমডি এবং সিইও মনোনীত হয়েছেন মমিনুল ইসলাম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2018, 06:21 PM

Updated : 19 Aug 2022, 01:19 PM

সম্প্রতি প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের এক সভায় তাকে এই পদের জন্য মনোনীত করা হয়, যা পরবর্তীতে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন পায়।

রোববার আইপিডিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

মমিনুল ২০১২ সাল থেকে আইপিডিসিতে দুই দফায় এমডি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি ২০০৮ থেকে ২০১১ সাল পর্যন্ত ডিএমডি ছিলেন।

তিনি ২০০৬ সালে হেড অব অপারেশন্স হিসেবে আইপিডিসিতে যোগ দেন।

আইপিডিসি জানায়, এর আগে মমিনুল অ্যামেরিকান এক্সপ্রেস ব্যাংক, স্ট্যান্ডার্ড চাটার্ড ব্যাংকে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। অ্যামেরিকান এক্সপ্রেসে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্পে যুক্তরাজ্য, সিঙ্গাপুর, হংকং, ভারত, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে কাজ করেন।