এভিয়েশন ক্লাবের নৌভ্রমণ
এভিয়েশন ক্লাব অব বাংলাদেশ লিমিটেডের (এসিবিএল) আয়োজনে নৌভ্রমণ অনুষ্ঠিত হয়েছে।
গত ২২ ডিসেম্বর সকালে সদরঘাট থেকে সুরভি-৯ চাঁদপুরের উদ্দেশ্যে রওনা হয়ে সন্ধ্যায় আবার সদরঘাটে ফিরে আসে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রিভার ক্রুজে দেশি-বিদেশি বিমান সংস্থার কর্মকর্তা, বিভিন্ন ট্রাভেল এজেন্সির মালিক ও কর্মকর্তা এবং বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থার কর্মকর্তারা সপরিবারে অংশ নেন।
দিনব্যাপী এ আয়োজনে ছিল যাদু প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান ও র্যাফেল ড্র।
২০০১ সালে এভিয়েশন ক্লাবের যাত্রা শুরু।
