জেনারেল ফার্মার বার্ষিক বিক্রয় সম্মেলন অনুষ্ঠিত
জেনারেল ফার্মাসিউটিক্যালস লিমিটেডের বার্ষিক বিক্রয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার কক্সবাজারের হোটেল সি প্যালেসে এ সম্মেলন অনুষ্ঠিত হয় বলে প্রতিষ্ঠানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
দিনব্যাপী এ সম্মেলনের উদ্বোধন করেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মোমেনুল হক।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে প্রতিষ্ঠানের পরিচালক সারা মোমেন, পরিচালক (বিপণন) মীর জাকী আজম চৌধুরী, বিপণন প্রধান ফারুক হোসেনসহ অন্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
সম্মেলনে সারাদেশ থেকে প্রায় ২৪০০ বিক্রয় কর্মকর্তা অংশ নেন।
মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্মেলনের সমাপ্তি ঘটে।
