২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাংকিংক সেবায় প্রথম আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স ইবিএলে

বাংলাদেশে প্রথমবারের মতো আর্টিফিশিয়াল ইনটেলিজেন্সভিত্তিক (এআই) ব্যাংকিং চ্যাটবট চালু করেছে ইস্টার্ন ব্যাংক লিমিটেড।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2017, 08:25 PM

Updated : 19 Aug 2022, 06:16 PM

‘ইবিএল ডিয়া’ (ইবিএল ডিজিটাল ইন্টারেকটিভ এজেন্ট) নামে নতুন সেবার উদ্বোধন করেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আলী রেজা ইফতেখার।

যে কেউ সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে চ্যাটবট রোবটের সঙ্গে সহায়তা নিয়ে ইবিএলের তথ্য জানতে পারবেন। ফেসবুক ম্যাসেঞ্জারের মাধ্যমে গ্রাহকরা তাদের অ্যাকাউন্ট, ক্রেডিট ও প্রিপেইড কার্ডসহ অন্যান্য বিষয়ে তথ্য পাবেন।

অন্য কোন ব্যক্তির সঙ্গে সাধারণ চ্যাটিংয়ের মতোই এ ক্ষেত্রে ব্যক্তির পরিবর্তে উত্তর দেবে ইন্টারেক্টিভ সফটওয়্যার। ইবিএল ডিয়া ফেসবুক ম্যাসেঞ্জারে (fb.com/ebldia) পাওয়া যাচ্ছে।

ইবিএল কনজ্যুমার ব্যাংকিং বিভাগের প্রধান নাজিম এ চৌধুরী, হেড অব বিজনেস খোরশেদ আনোয়ার ও ডিজিটাল ব্যাংকিং বিভাগের ভারপ্রাপ্ত প্রধান তাসনিম হোসেন এসময় উপস্থিত ছিলেন।