বিএসআরএমকে অর্থায়নে প্রাইম ব্যাংকের নেতৃত্বে সিন্ডিকেটেড ঋণ
প্রাইম ব্যাংক লিমিটেডের নেতৃত্বে বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস লিমিটেড (বিএসআরএম) জন্য ৬০০ কোটি টাকার একটি সিন্ডিকেটেড ঋণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
সম্প্রতি রাজধানীর একটি হোটেলে এ চুক্তি স্বাক্ষরিত হয় বলে বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
প্রাইম ব্যাংক ছাড়াও আরও ৭টি ব্যাংক এ অর্থায়ন করছে। ব্যাংকগুলো হচ্ছে - দ্য সিটি ব্যাংক, ঢাকা ব্যাংক, যমুনা ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, এনসিসি ব্যাংক, পূবালী ব্যাংক এবং ট্রাস্ট ব্যাংক।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও রাহেল আহমেদ, পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. আব্দুল হালিম চৌধুরী, ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ইশতিয়াক আহমেদ চৌধুরী, মার্কেন্টাইল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও কাজী মসিহুর রহমান, দি সিটি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আদিল ইসলাম, ঢাকা ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক শাকির আমিন চৌধুরী, যমুনা ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ শহীদুল ইসলাম, এনসিসি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক এ জেড এম সালেহ এবং বিএসআরএমের ব্যবস্থাপনা পরিচালক আমীর আলী হোসাইন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে ঋণ চুক্তিতে স্বাক্ষর করেন।
