চাঁদপুরে ইসলামী ব্যাংকের নতুন এজেন্ট ব্যাংকিং কেন্দ্র
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সাহেব বাজারে ইসলামী ব্যাংক লিমিটেডের ২০তম এজেন্ট ব্যাংকিং কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে।
ব্যাংকের পরিচালক মো. সাইফুল ইসলাম সম্প্রতি এ কেন্দ্রের উদ্বোধন করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও কুমিল্লা জোনের প্রধান মো. মোশাররফ হোসাইনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মনজুর আহমেদ, ভাইস চেয়ারম্যান মো. আরিফুল ইসলাম সরকার ইমন, ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আজমল হোসাইন চৌধুরী ও এবি মহিউদ্দিন উপস্থিত ছিলেন।
