কোকা-কোলার সামাজিক উন্নয়ন উদ্যোগের সহযোগী ব্যাংক এশিয়া
নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন প্রকল্পের অন্তর্ভুক্ত নারী উদ্যোক্তাদের এজেন্ট ব্যাংকিং প্রশিক্ষণ দিচ্ছে ব্যাংক এশিয়া।
কোকা-কোলা বাংলাদেশ পরিচালিত ইউনাইটেড পারপাসের সহযোগিতায় উইমেন বিজনেস সেন্টার (ডব্লিউবিসি) প্রকল্পে এখন থেকে ব্যাংক এশিয়া উদ্যোক্তাদের এজেন্ট ব্যাংকিং শিক্ষা দেবে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি ব্যাংক এশিয়া ও কোকা-কোলা বাংলাদেশের এই উদ্যোগের সূচনা করার জন্য উইমেন বিজনেস সেন্টার প্রকল্পের সাথে সম্পৃক্ত ২৫ জন সফল নারী উদ্যোক্তাদের কোকা-কোলা তার ময়মনসিংহের ভালুকা কারখানায় আমন্ত্রণ জানায়।
২০১৫ সালের জানুয়ারিতে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলীয় জেলা জামালপুর এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় জেলা খুলনা ও বাগেরহাটে ২০টি বিজনেস সেন্টার চালুর মধ্য দিয়ে কোকা-কোলা বাংলাদেশের উইমেন বিজনেস সেন্টার প্রকল্পের যাত্রা শুরু হয়।
বর্তমানে এই প্রকল্পের আওতায় ৪০টি কেন্দ্র রয়েছে, যার মাধ্যমে ৪০ হাজার নারী উদ্যোক্তাকে প্রশিক্ষণ, তথ্য প্রদান, বাজার চাহিদা ও মধ্যম এবং বড় ব্যবসা প্রতিষ্ঠানের সাথে যোগসূত্র তৈরি করতে সহায়তা করা হয়েছে।
