মাল্টিটাচ কম্পো-টিভি নিয়ে এলো ওয়ালটন
মাল্টি-টাচ সুবিধাসম্পন্ন বড় পর্দার কম্পো-টিভি বাজারে নিয়ে এসেছে ওয়ালটন।
বুধবার রাজধানীর বসুন্ধরায় ওয়ালটন করপোরেট অফিসে এক অনুষ্ঠানে নতুন এই উদ্ভাবনী প্রযুক্তির সঙ্গে পরিচিতি করিয়ে দেওয়া হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় ওয়ালটন।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রাহকরা বড় পর্দায় হাতের স্পর্শেই নিয়ন্ত্রণ করতে পারবেন এই টিভি। এছাড়াও বড় পর্দায় লেখার জন্য ডিজিটাল বোর্ড বা প্রেজেন্টেশনের স্ক্রিন হিসেবেও এটি ব্যবহার করা যাবে। ফেইসবুক, ভাইবারসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম, বাণিজ্য বা বিনোদন অ্যাপ চালানোর সুবিধাও রয়েছে এতে। ভিডিও চ্যাটিংসহ টাচ-গেমপ্রেমীদের জন্য রয়েছে বড় পর্দায় গেমিংয়ের সুযোগ।
অনুষ্ঠানে ওয়ালটন টেলিভিশন আরএন্ডডি বিভাগের অ্যাডিশনাল ডিরেক্টর ফরহাদ হাসান মামনুন জানান, ওয়ালটনের মাল্টি টাচ কম্পো টিভিতে রয়েছে উচ্চ ক্ষমতাসম্পন্ন কোয়াডকোর প্রসেসর। এছাড়াও মাল্টিটাস্কিংয়ের জন্য রয়েছে ১জিবি র্যাম, ৪জিবি রম ও অ্যাডিশনাল গ্রাফিকস। গ্রাহকরা চাইলে এক্সটারনাল এসডি কার্ডের মাধ্যমে সংরক্ষণ ক্ষমতা আরো বাড়াতে পারবেন।
তিনি আরো জানান, এ টিভির অন্যতম আকর্ষণীয় দিক হচ্ছে টাচ কন্ট্রোল ক্যাবল টিভির সুবিধা। বিল্ট-ইন এটিভি পোর্টে যেকোনো ক্যাবল কানেকশনের মাধ্যমে এটিভি দেখার সময় গ্রাহক তার পছন্দমত স্থান চিহ্নিত করতে পারবেন। চাইলে ডিজিটাল টিভির সংযোগও স্থাপন করতে পারবেন।
ওয়ালটনের নতুন মডেলের এই টিভি রিমোট, তার বা তারবিহীন মাউস ও কিবোর্ড দিয়েও চালানো যাবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক (মার্কেটিং) এমদাদুল হক সরকার, অ্যাডিশনাল অপারেটিভ ডিরেক্টর মো. সাখাওয়াৎ হোসেন, ওয়ালটন প্লাজা সেলস অ্যান্ড ডেভলপমেন্ট বিভাগের চীফ মার্কেটিং অফিসার মো. নিয়ামুল হক, আরএন্ডডি (ইলেকট্রনিক্স) বিভাগের ফার্স্ট সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মো. সাজেদুর রহমান, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মারুফ হাসান প্রমুখ।
