ওয়ালটনের নতুন সেলফি ফোন
নতুন সেলফি ফোন এনেছে ইলেকট্রনিক্স পণ্যের দেশীয় কোম্পানি ওয়ালটন।
‘প্রিমো এনএইচ৩আই’ মডেলের সেলফি ফোনটি সাশ্রয়ী মূল্যের বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে তারা।
এতে বলা হয়, নতুন এই স্মার্টফোনের উভয় ক্যামেরায় রয়েছে ‘পোর্টরেইট মোড’। যা ‘বোকেহ’ ইফেক্টের মাধ্যমে ছবিতে ডিএসএলআর-এর মতো প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড দেবে।
ফোনের উভয় প্রান্তে ব্যবহার করা হয়েছে এলইডি ফ্ল্যাশযুক্ত বিএসআই ৫ মেগাপিক্সেল ক্যামেরা।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৬ হাজার ৬৯০ টাকা দামের এই স্মার্টফোনে রয়েছে ৫ দশমিক ৫ ইঞ্চির আইপিএস এইচডি ডিসপ্লে। ১৬ মিলিয়ন কালার সাপোর্টেড ১২৮০ বাই ৭২০ রেজুলেশনের পর্দা।
নতুন এই ফোনে রয়েছে ১ দশমিক ৩ গিগাহার্জের কোয়াডকোর প্রসেসর, ১ গিগাবাইট র্যাম এবং গ্রাফিক্স হিসেবে ব্যবহৃত হয়েছে মালি-৪০০। প্রয়োজনীয় ফাইল সংরক্ষণে রয়েছে ৮ গিগাবাইট স্টোরেজ, যা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে ৬৪ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।
অ্যান্ড্রয়েড নুগাট অপারেটিং সিস্টেমে পরিচালিত স্মার্টফোনটির প্রয়োজনীয় পাওয়ার ব্যাক-আপের জন্য রয়েছে ২৫০০ মিলিঅ্যাম্পিয়ার লি-আয়ন ব্যাটারি।
থ্রিজি সাপোর্টেড ফোনটিতে একসঙ্গে ব্যবহার করা যাবে দুটি সিম। কানেক্টিভিটির জন্য আছে ওয়াই-ফাই, ব্লুটুথ ভার্সন ৪, ল্যান হটস্পট, ওটিএ ও মাইক্রো ইউএসবি২ সুবিধা, জিপিএস, এ-জিপিএস নেভিগেশন, প্রোক্সিমিটি এবং এক্সিলারোমিটার (থ্রিডি)।
মাল্টিমিডিয়া ফিচার হিসেবে আছে ফুল এইচডি ভিডিও প্লে-ব্যাক ও রেকর্ডিং সুবিধাসহ এফএম রেডিও।
