ইসলামী ব্যাংকের ১৬তম এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন
ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার সুহিলপুর বাজারে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ১৬তম এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন করা হয়েছে।
সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান শাখাটির উদ্বোধন করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
ইসলামী ব্যাংকের কুমিল্লা জোন প্রধান মো. মোশাররফ হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর তাহের আহমেদ চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া শাখার প্রধান মো. সানাউল্লাহ, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ভাইস-চেয়ারম্যান মো. মহসিন মিয়া ও মহিলা ভাইস-চেয়ারম্যান তাসলিমা সুলতানা খানম নিশাত।
