২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে ডিবিবিএলের নতুন শাখা

ডাচ-বাংলা ব্যাংকের ১৭৫তম শাখার উদ্বোধন হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2017, 09:17 PM

Updated : 19 Aug 2022, 06:15 PM

মঙ্গলবার রাজধানীর নিউ মার্কেট এলাকার গোল্ডেন গেট শপিং সেন্টারে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আবুল কাশেম মো. শিরিন শাখাটির উদ্বোধন করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়

উদ্বোধনী বক্তৃতায় আবুল কাশেম মো. শিরিন ব্যাংকের প্রতি অব্যাহত সমর্থন ও সহযোগিতা এবং আস্থা স্থাপনের জন্য গ্রাহক ও শুভানুধ্যায়ীদের ধন্যবাদ জানান।

তিনি অ্যাকাউন্ট খুলে ব্যাংকের আকর্ষনীয় সেবা গ্রহণের জন্য স্থানীয় জনসাধারণ ও ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী ও শিল্পপতিরা উপস্থিত ছিলেন।