২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের যাত্রীদের জন্য জেট এয়ারওয়েজের ১০ শতাংশ ছাড়

বাংলাদেশে সেবার দশ বছর পূর্তিতে দশটি গন্তব্যের টিকেটে দশ শতাংশ ছাড় দিচ্ছে ভারতের জেট এয়ারওয়েজ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2017, 08:39 PM

Updated : 19 Aug 2022, 06:15 PM

গত ২১ ডিসেম্বর গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেট এয়ারওয়েজের চেয়ারম্যান নুরেশ গয়াল।  

এই অফারের আওতায় জেট এয়ারওয়েজ বাংলাদেশের যাত্রীরা ২১ থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত দশটি গন্তব্যে টিকেটের দামে ১০ শতাংশ মূল্যছাড় পাবেন।

দশটি গন্তব্য হল- কলকাতা, দিল্লি, মুম্বাই, চেন্নাই, বেঙ্গালুরু, হায়দারাবাদ, আমস্টারডাম, লন্ডন, প্যারিস এবং টরন্টো।

নুরেশ গয়াল বলেন, “বাংলাদেশ দ্রুত উন্নয়নশীল দেশ এবং দক্ষিণ এশিয়ায় ব্যবসা ও পর্যটনের ক্ষেত্রে দ্রুত জনপ্রিয়তা অর্জন করেছে।

“বাংলাদেশ এবং ভারতের মধ্যে বিমান ভ্রমণ ক্রমাগত বাড়ছে এবং আমরা আনন্দিত যে, আমাদের ব্যবসা বাড়ছে। সাথে সাথে দুই দেশের মানুষের মধ্যে সম্পর্ক গভীর হচ্ছে।”

২০০৭ সালের ১৬ ডিসেম্বর ভারতের বেসরকারি বিমান সংস্থা জেট এয়ারওয়েজ বাংলাদেশ ও ভারতের মধ্যে ফ্লাইট চালানো শুরু করে।