গাড়ি মেরামতের জরুরি সেবায় ‘ভ্রুম মেম্বারশিপ কার্ড’
মোবাইল অ্যাপ এবং ২৪ ঘণ্টা কল সেন্টারের মাধ্যমে যানবাহন মেরামত ও অন্যান্য সেবা দিতে মেম্বারশিপ কার্ড চালু করেছে ‘ভ্রুম সার্ভিস্সে লিমিটেড’।
মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলন করে এ মেম্বারশিপ কার্ড চালু করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাস্তার মাঝে গাড়ি নষ্ট হলে বা জরুরি প্রয়োজনে মোটর মেকানিকের সাহায্য প্রয়োজন হলে ভ্রুম কার্ডধারীরা মোবাইল অ্যাপ বা কল সেন্টারের মাধ্যমে সাহায্য চাইতে পারবেন। ভ্রুম সার্ভিস্সে লিমিটেডের মেকানিকরা ঘটনাস্থলে গিয়ে গ্রহককে সেবা দেবেন।
এছাড়া কার্ডধারী গ্রহকরা সারা দেশে ভ্রুমের তালিকাভুক্ত প্রথম শ্রেণির ওয়ার্কশপ, সার্ভিস সেন্টার ও ফুয়েল স্টেশনে সেবা নেওয়ার সুযোগ পাবেন।
উন্নত সেবা নিশ্চিত করতে ভ্রুম ইতোমধ্যে ইস্টার্ন ব্যাংক লিমিটেড, রবি আজিয়াটা বাংলাদেশ, রহিম আফরোজ, গ্রীন ডেল্টা ইনস্যুরেন্স, স্বপ্ন এবং কিকসা ডট কমের মত কিছু প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।
ভ্রুম সার্ভিস্সে লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আহসান হাবিব, চেয়ারম্যান মোহাম্মদ জিয়াউল ইসলাম চৌধুরী, ইস্টার্ন ব্যাংক লিমিটেডের (ইবিএল) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
