জীবননগরে পৌঁছলো সাউথ বাংলা
চুয়াডাঙ্গার জীবননগরে সাউথ বাংলা এগ্রিকালচার এ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক লিমিটেডের ৬৩তম শাখা উদ্বোধন করা হয়েছে।
রোববার ব্যাংকের পরিচালক মো. মোখলেসুর রহমান নতুন এই শাখা উদ্বোধন করেন বলে ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. গোলাম ফারুকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে সাবেক উপজেলা চেয়ারম্যান গোলাম মর্তুজা, ব্যাংকের এএমডি মোস্তফা জালাল উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।
