২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বীমাদাবির সাড়ে ৩ কোটি টাকা ব্র্যাককে দিল গার্ডিয়ান লাইফ

বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যকের ঋণগ্রহীতাদের মৃত্যুদাবি বাবদ তিন কোটি ৫০ লাখ ৯১ হাজার ৪২১ টাকা হস্তান্তর করেছে গার্ডিয়ান লাইফ ইনস্যুরেন্স।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2017, 07:22 PM

Updated : 12 Apr 2022, 12:58 AM

সম্প্রতি সিলেট অনুষ্ঠিত বীমামেলায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত গার্ডিয়ান লাইফ ইনস্যুরেন্সের পক্ষে চেকটি ব্র্যাক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় গার্ডিয়ান ইনস্যুরেন্স। 

অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. শফিকুর রহমান পাটোয়ারী, গার্ডিয়ান লাইফের পরিচালক সাইদ আকতার হাসান উদ্দিন, সিইও এমএম মনিরুল আলম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।