সুবিধাবঞ্চিত শিল্পীদের পাশে ‘স্বপ্ন’
চেইনশপ ‘স্বপ্ন’ প্রতি মাসে ২০ জন সুবিধাবঞ্চিত শিল্পীকে পাঁচ হাজার টাকার বাজার সুবিধা দেবে।
গত ২০ ডিসেম্বর তেজগাঁয়ে এসিআই সেন্টারে ‘অভিনয় শিল্পী সংঘ’ এবং ‘স্বপ্ন’র মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
এ সমঝোতার আওতায় ‘অভিনয় শিল্পী সংঘ’ কর্তৃক নির্ধারিত ২০ জন শিল্পী প্রতি মাসে পাঁচ হাজার টাকার বাজার সুবিধা পাবেন এবং সংঘের সদস্যরা ‘স্বপ্ন’র পক্ষ থেকে বিভিন্ন সুবিধা পাবেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডাক ও টেলি যোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।
‘স্বপ্ন’র নির্বাহী পরিচালক সাব্বির হাসান নাসির এবং বিশিষ্ট নাট্য ব্যক্তিত্বরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
