২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাজারে ওয়ালটনের নতুন গেমিং কিবোর্ড, অপটিক্যাল মাউস

নতুন গেমিং কিবোর্ড এবং অপটিক্যাল মাউস বাজারে ছেড়েছে ওয়ালটন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2017, 07:18 PM

Updated : 12 Apr 2022, 12:57 AM

ওয়ালটন বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ডব্লিউকেজি০০১ডব্লিউবি প্রো মডেলের নতুন গেমিং কিবোর্ডের ডাইমেনশন ৪৬৫*১৬৫*৩৫ মিমি, যা তিনটি ভিন্ন রঙের অ্যানিমেটেড ব্যাকলাইট সমৃদ্ধ। এই কিবোর্ডে রয়েছে বিশেষ গেমিং বাটনসহ মোট ১০৪টি বাটন। উচ্চমানের এই কিবোর্ডে একসঙ্গে ১৯টি বাটন কাজ করে।

ওয়ালটনের এই গেমিং কিবোর্ডের ওপরের কভারে ব্যবহার করা হয়েছে সোনালি রঙের অ্যালুমিনিয়াম অ্যালয়। এর বাটন কভার সাদা রঙের।দাম এক হাজার ৪৯০ টাকা।

এছাড়া বাজারে এসেছে নতুন দুই মডেলের অপটিক্যাল মাউস। ডব্লিউএমএস০০৪ডব্লিউবি  মডেলের ইউএসবি মাউসের ডিপিআই ৮০০-১২০০-১৬০০। সাত রঙের ব্যাকলাইট সমৃদ্ধ এই মাউসের দাম মাত্র ৩৯০ টাকা।

আর ডব্লিউএমএস০০৫ডব্লিউএন মডেলের অন্য নতুন ইউএসবি মাউসটির দাম ২৫০ টাকা।

ওয়ালটনের কম্পিউটার প্রজেক্ট ইনচার্জ মো. লিয়াকত আলী বলেন, ওয়ালটনের গেমিং ও সাধারণ কিবোর্ডের বিশেষত্ব হলো বাংলা ফন্টের সংযোজন। স্ট্যান্ডার্ড ইংরেজির পাশাপাশি বাংলা ফন্ট থাকায় বাংলা ভাষাভাষী যে কেউ অনায়াসেই ব্যবহার করতে পারেন এই কিবোর্ড। সব ধরনের ইউএসবিযুক্ত ডিভাইস সাপোর্ট করে ওয়ালটনের কিবোর্ড ও মাউস।

ওয়ালটনের পণ্য ব্যবস্থাপক (ল্যাপটপ) মোহাম্মদ আবুল হাসনাত জানান, এই নিয়ে ওয়ালটনের গেমিং কিবোর্ডের সংখ্যা দাঁড়ালো তিনটিতে। এছাড়া রয়েছে আরো দুই মডেলের স্ট্যান্ডার্ড কিবোর্ড।

অন্যদিকে নতুন দুই মডেলের মাউস নিয়ে ওয়ালটনের মাউসের সংখ্যা দাঁড়িয়েছে সাতটিতে। এসব মাউসের দাম ৫৯০ থেকে ২২০ টাকার মধ্যে।