২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিজিটাল ব্যবস্থাপনা: কারখানা পরিদর্শন অধিদপ্তরকে সম্মাননা

নথি পত্রাদির ইলেক্ট্রনিক ব্যবস্থাপনা ‘ই-ফাইলিং’য়ে তৃতীয় বারের মতো প্রথমস্থান অর্জন করায় কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরকে (ডাইফ) সম্মাননা দিয়েছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2017, 11:01 PM

Updated : 11 Oct 2022, 02:51 PM

মঙ্গলবার মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত একটি অনুষ্ঠানে অধিদপ্তরের মহাপরিদর্শক মো. সামছুজ্জামান ভূইয়ার হাতে সম্মাননা স্মারক তুলে দেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব আফরোজা খান।

মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্পের আওতায় প্রতি সপ্তাহে ঘোষিত র‌্যাংকিংয়ে ১৮০টি সরকারি দপ্তর ও সংস্থার মধ্যে একমাসে তিনবার (১২ এবং ২৬ নভেম্বর ও ১০ ডিসেম্বর) এই সাফল্য অর্জন করেছে ডাইফ।

এতে আরও বলা হয়, ২০১৭ সালের ফেব্রুয়ারিতে অধিদপ্তরের প্রধান কার্যালয়ের দাপ্তরিক কাজে ই-ফাইলিং চালু করা হয়, অক্টোবর অধিদপ্তরের সব কার্যক্রম ই-ফাইলিং এর মাধ্যমে সম্পন্ন হচ্ছে।