২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এফবিসিসিআইর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভায় বাণিজ্যের প্রসারে নেওয়া বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়নের অঙ্গীকার করেছেন নেতারা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2017, 10:55 PM

Updated : 11 Oct 2022, 02:51 PM

বুধবার রাজধানীর বেইলি রোডের অফিসার্স ক্লাবে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি বা এফবিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভা ২০১৬-১৭ অনুষ্ঠিত হয়।

সভায় এফবিসিসিআই সভাপতি শফিউল ইসলাম বলেন, দেশের বেসরকারি খাতের উন্নয়নে বর্তমান পরিচালনা পর্ষদ তাদের কাজ চালিয়ে যাচ্ছে।

চলতি বছরের ২১ মে দায়িত্ব নেওয়ার পর এফবিসিসিআইয়ের নতুন কমিটির বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে তিনি বলেন, “এফবিসিসিআই এর সুপারিশমালার প্রেক্ষিতে নতুন মূল্য সংযোজন কর বা ভ্যাট আইন বাস্তবায়ন ২ বছরের জন্য স্থগিতকরা হয়েছে। ব্যাংকের আবগারি শুল্ক হ্রাস, রপ্তানি খাতের উৎসে কর হ্রাসকরণসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বাজেট পরবর্তী প্রস্তাব বিবেচনায় নেওয়া হয়েছে।”

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে এফবিসিসিআই ব্যবসায়ী প্রতিনিধিদল সুইডেন, কম্বোডিয়া, ভারত ও জাতিসংঘের সাধারণ পরিষদের ৭২তম অধিবেশনে যোগদানের বিষয়টিও উল্লেখ করেন শফিউল।

এফবিসিসিআইর প্রথম সহ-সভাপতি শেখ ফজলে ফাহিম, সহ-সভাপতি মো. মুনতাকিম আশরাফ ছাড়াও পরিচালক ও সাধারণ পরিষদ সদস্যরা সভায় উপস্থিত ছিলেন।