ইন্টারনেট গ্রাহক সংখ্যা এখন দেশের জনসংখ্যার অর্ধেক
ষোল কোটি মানুষের বাংলাদেশে ইন্টারনেট গ্রাহকের সংখ্যা ৮ কোটি ছাড়িয়েছে।
এর মধ্যে সাত কোটি ৪৭ লাখ ৩৬ হাজার ইন্টারনেট ব্যবহার করছে মোবাইল ফোনের মাধ্যমে।
চলতি বছরের নভেম্বর পর্যন্ত তথ্য বিশ্লেষণ করে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, নভেম্বর মাসের শেষে দেশে ইন্টারনেট সংযোগ ৮ কোটি ১ লাখ ৬৬ হাজার হয়েছে।
সাত কোটি ৪৭ লাখ ৩৬ হাজার গ্রাহক মোবাইল ফোনের মাধ্যমে ইন্টারনেটে ব্যবহার করছে। এর বাইরে ৫৩ লাখ ৪২ হাজার হাজার গ্রাহক বিভিন্ন ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান (আইএসপি) ও পাবলিক সুইচড টেলিফোন নেটওয়ার্কের (পিএসটিএন) মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করছেন।
ওয়াইম্যাক্সের গ্রাহক সংখ্যা দাঁড়িয়েছে ৮৮ হাজারে।
গত বছর নভেম্বর শেষ নাগাদ দেশে ইন্টারনেট গ্রাহক সংখ্যা ছিল ৬ কোটি ৫৯ লাখ ৩৮ হাজার।
বুধবার বিটিআরসির ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে দেখা যায়, চারটি মোবাইল ফোন অপারেটরের মোট গ্রাহক সংখ্যা ১৪ কোটি ৩১ লাখের বেশি।
