ইসলামী ব্যাংককে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সম্মাননা
বিজয় দিবস কুচকাওয়াজ-২০১৭ এর স্পন্সর হিসেবে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডকে (আইবিবিএল) সম্মাননা দিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।
বুধবার ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, সোমবার রাজধানীর জাতীয় প্যারেড স্কয়ারে আয়োজিত বিজয় সন্ধ্যা অনুষ্ঠানে ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক আবু রেজা মো. ইয়াহিয়ার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
