২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এসিআই মটরসের ডিলার মিট

দেশের বিভিন্ন জেলার ৩৫টি ডিলার পয়েন্টের সংশ্লিষ্টদের নিয়ে পুনর্মিলনী করেছে এসিআই মটরস।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2017, 06:56 PM

Updated : 19 Aug 2022, 06:13 PM

মঙ্গলবার রাজধানীর এসিআই সেন্টারে ‘ইয়ামাহা ডিলার মিট’ অনুষ্ঠিত হয় বলে এসিআই গ্রুপের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।

বাংলাদেশে ইয়ামাহা মটরসাইকেল এবং এর খুচরা যন্ত্রাংশের একমাত্র পরিবেশক এসিআই মটরস। এসিআই গ্রুপের একটি প্রতিষ্ঠান হিসাবে ২০০৭ সালে যাত্রা শুরু করে এসিআই মোটরস। বর্তমানে সারা দেশে ৩৫টিরও বেশি ডিলার পয়েন্ট রয়েছে এসিআই মটরসের।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অনুষ্ঠানে ডিলারদের দক্ষতা পর্যালোচনা, সেবার মান বাড়াতে বিভিন্ন পরামর্শ ও বিপণন কৌশল নিয়ে আলোচনা হয়।  

এসিআই মটরসের ব্যবস্থাপনা পরিচালক এফ এইচ আনসারী, ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর সুব্রত রঞ্জন দাসসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।