বাংলালিংকের সঙ্গে জোট বাঁধল পাঠাও
এক হয়ে মিলে কাজ করার প্রত্যয়ে ডিজিটাল সেবাপ্রদানকারী অপারেটর বাংলালিংকের সঙ্গে সমঝোতা চুক্তি করেছে দেশের উদীয়মান স্টার্টআপ পাঠাও।
বাংলালিংক ও পাঠাও মঙ্গলবার এক যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, চুক্তি অনুযায়ী, কর্পোরেট সল্যুশন ও বিভিন্ন ক্যাম্পেইনে ভবিষ্যতে এক হয়ে কাজ করবে প্রতিষ্ঠান দুটি। এছাড়া পাঠাওয়ের ডেলিভারি এজেন্টদের সিম কার্ড দেবে বাংলালিংক।
নিজ নিজ প্রতিষ্ঠানের হয়ে চুক্তিতে স্বাক্ষর করেন বাংলালিংকের বিটুবি বিজনেসের পরিচালক (ভারপ্রাপ্ত) ফাহমিদুল হাসান এবং পাঠাওয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হুসেইন এম ইলিয়াস।
রাজধানীর গুলশানে পাঠাওয়ের প্রধান কার্যালয়ে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলালিংকের কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন বিটুবি প্রোডাক্ট ও মার্কেটিং বিভাগের প্রধান রফিক আহমেদ; এসএমই বিভাগের প্রধান মো. বাকি বিল্লাহ; কর্পোরেট গ্রুপ ম্যানেজার পারভেজ আহমেদ; কর্পোরেট অ্যাকাউন্ট ম্যানেজার আফজাল খান এবং মার্কেটিং কমিউনিকেশনস ম্যানেজার রিফাত মাহজাবিন।
পাঠাওয়ের কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন বিজনেস ডেভলপমেন্ট ডিরেক্টর ইফতেজার সাঈদ; ফুলফিলমেন্ট বিভাগের ভাইস প্রেসিডেন্ট নূর সাঈদ; অপারেশনস এন্ড বিজনেস এক্সপানশন বিভাগের সিনিওর ম্যানেজার জিয়া উ আহমেদ; বিজনেস ডেভলপমেন্ট ম্যানেজার গোলাম ইশফাক এবং প্রোজেক্ট ম্যানেজার মাহফুজুল আমিন শেখ।
