‘রবি ক্যাশে’ ওজোপাডিকোর বিল পরিশোধ
বরিশাল ও খুলনা অঞ্চলে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের গ্রাহকরা এখন ‘রবি ক্যাশে’ বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন।
সোমবার রবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিদ্যুৎ বিতরণ প্রতিষ্ঠানটির বিলিং সিস্টেমের সাথে সমন্বয়ের মাধ্যমে কাজ করবে রবি’র বিল পেমেন্ট প্লাটফর্ম ‘রবি ক্যাশ’।
রবি ওয়াক ইন সেন্টার (ডব্লিউআইসি), রবি ক্যাশ পয়েন্ট বা নিজস্ব মোবাইল ফোনের মাধ্যমে গ্রাহকরা বিল পরিশোধ করতে পারবেন।
মোবাইল ফোনের মাধ্যমে বিল পরিশোধের ক্ষেত্রে প্রথমে গ্রাহকদের নিকটস্থ ডব্লিওআইসি বা রবি ক্যাশ পয়েন্ট থেকে ইলেকট্রনিক ফ্লোট (রবিক্যাশ) ক্যাশ ইন করতে হবে।
রবি ক্যাশে নিবন্ধিত গ্রাহকরা প্রতি মাসে বকেয়া বিলের ওপর একটি স্বয়ংক্রিয় এসএমএস পাবেন। এছাড়া গ্রাহকরা যাতে বকেয়া বিল পরিশোধ করতে ভুলে না যান এজন্য এসএমএসের মাধ্যমে তাদের জানানো হবে।
বিল পরিশোধের সাথে সাথে গ্রাহককে একটি নিশ্চিতকরণ এসএমএস পাঠানো হবে।
বিদ্যুৎ বিল পরিশোধ ছাড়াও গ্রাহকরা রবি ক্যাশ এজেন্ট বা রবি ক্যাশ ব্যবহার করে নিজের মোবাইল ফোনের মাধ্যমে ট্রেনের টিকিটও কিনতে পারবেন।
