২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিজান পাম অয়েল সেরা রন্ধনশিল্পী নাহিদ সুলতানা

‘মিজান মালয়েশিয়ান পাম অয়েল সেরা রন্ধনশিল্পী ২০১৭’ এর গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2017, 07:09 PM

Updated : 19 Aug 2022, 06:08 PM

শুক্রবার টেলিভিশন চ্যানেল এটিএনে বাংলায় রন্ধনশিল্পী প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতাটির গ্র্যান্ড ফাইনাল সম্প্রচার করা হয়।

১৩টি পর্বের এই প্রতিযোগিতায় প্রথম পুরস্কার জিতেছেন ঢাকার নাহিদ সুলতানা। রংপুর বিভাগের হুমায়রা বিনতে শাফি এবং সায়মা হাসান যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেন।

প্রতিযোগিতার প্রাথমিক নির্বাচনে দুই হাজারের বেশি প্রতিযোগীর রেসিপি জমা পড়লেও চূড়ান্ত প্রতিযোগিতায় ৩২ জনকে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়।

রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান মাহফুজুর রহমান, বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান আখতার উজ জামান খান কবির, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী নাসির উদ্দিন, বাংলাদেশ এডিবল অয়েল লিমিডের বিপণন ব্যবস্থাপক ফয়সাল মাহমুদ ও দি বাংলাদেশ মনিটরের সম্পাদক কাজী ওয়াহিদুল আলম উপস্থিত ছিলেন।