আইপিডিসি ফাইন্যান্সের সাপ্লাই চেইন সম্মেলন
আর্থিক প্রতিষ্ঠান আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড ও ইন্টারন্যাশনাল সাপ্লাই চেইন এডুকেশন অ্যালায়েন্সের যৌথ আয়োজনে ঢাকায় অনুষ্ঠিত হয়েছে ‘সাপ্লাই চেইন সম্মেলন-২০১৭’।
আইপিডিসি ফাইন্যান্সের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি রাজধানীর একটি হোটেলে ‘পার্টনারিং ফর গ্রোথ’ প্রতিপাদ্য নিয়ে ‘আইপিডিসি ফাইন্যান্স প্রেজেন্টস সাপ্লাই চেইন কনফারেন্স ২০১৭’ শীর্ষক এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
সাপ্লাই চেইন প্রতিষ্ঠান পরিচালনায় সর্ব সাম্প্রতিক ও প্রাসঙ্গিক সুযোগ-সুবিধা সম্পর্কে সচেতনতা তৈরি করাই এই সম্মেলনের মূল উদ্দেশ্য ছিল।
আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও মমিনুল ইসলাম, ব্রিটিশ অ্যামেরিকান টোবাকো এশিয়া প্যাসেফিকের রিজিয়নাল অপারেশনস প্রোগ্রাম ম্যানেজার সাইফুদ্দিন এম খালেদ, আইএসসিইএর (এশিয়া) সিইও এজাজুর রহমান, রবি আজিয়াটা লিমিটেডের এমডি ও সিইও মাহতাব উদ্দিন আহমেদ, বাংলাদেশ সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট সোসাইটির প্রেসিডেন্ট এবং নেসলে বাংলাদেশের কর্পোরেট অ্যাফেয়ার্স ডিরেক্টর নাকিব খান, মালয়েশিয়া ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির উপাচার্য এবং সাপ্লাই চেইনের অধ্যাপক প্রেম কুমারসহ আরও অনেকে সম্মেলনের বিভিন্ন সেশনে আলোচনা করেন।
আর্থিক প্রতিষ্ঠান আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড ১৯৮১ সালে বাংলাদেশে যাত্রা শুরু করে। এর আগের নাম ছিল ‘ইন্ডাস্ট্রিয়াল প্রোমোশন অ্যান্ড ডেভেলপমেন্ট কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড।
