২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইসলামী ব্যাংকের নৈশভোজে সৌদি প্রতিনিধি দল

সৌদি আরবের ব্যবসায়ী প্রতিনিধি দলের সফর দুই দেশের আমদানি রপ্তানি ও ব্যবসায়িক সম্পর্কের উন্নয়ন সহজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আরাস্তু খান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2017, 11:39 PM

Updated : 19 Aug 2022, 06:07 PM

মঙ্গলবার সফররত সৌদি ব্যবসায়ী প্রতিনিধি দলের সম্মানে রাজধানীর সোনারগাঁও হোটেলে এক নৈশভোজের আয়োজন করে ইসলামী ব্যাংক।

অনুষ্ঠানে আরাস্তু খান বলেন, “সৌদি আরবের সাথে বাংলাদেশ ও ইসলামী ব্যাংকের গভীর সম্পর্ক রয়েছে। ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠা ও পরিচালনায় আইডিবি ও আল রাজি গ্রুপের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।”

অনুষ্ঠানে ব্যাংকটির এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান আব্দুল মতিন, পরিচালক হেলাল আহমদ চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল হামিদ মিঞা, এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মাহবুব উল আলম, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা ও আবু রেজা মো. ইয়াহিয়াসহ সৌদি ব্যবসায়ী প্রতিনিধি দলের প্রধান মোসাহাব আব্দুল্লাহ আলকাহতানিসহ সদস্যরা উপস্থিত ছিলেন।