বানারীপাড়ায় এসবিএসি ব্যাংকের ৬১তম শাখা
সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক লিমিটেড ৬১তম শাখা বরিশালের বানারীপাড়ায় উদ্বোধন করা হয়েছে।
বুধবার ব্যাংকের অডিট কমিটির চেয়ারম্যান ক্যাপ্টেন এম মোয়াজ্জেম হোসেন এবং পর্ষদের চেয়ারম্যান এস এম আমজাদ শাখাটির উদ্বোধন করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
ব্যাংকটির উদ্বোধন শেষে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. গোলাম ফারুকের সভাপতিত্বে আলোচনা সভায় সাবেক সংসদ সদস্য মনিরুল ইসলাম মনি, ব্যাংকের চেয়ারম্যান এস এম আমজাদ হোসেন, বানারীপাড়া উপজেলার চেয়ারম্যান গোলাম ফারুক, ব্যাংকের অতিরিক্ত পরিচালক মোস্তফা জালাল উদ্দিন আহমেদ, গুলশান শাখার ব্যবস্থাপক মো. নূরুল আজিম, ব্যাংকের বানারীপাড়া শাখার ব্যবস্থাপক ও সিনিয়র এক্সিকিউটিভ ফরিদ খান উপস্থিত ছিলেনG
