২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

করপোরেট ক্রিকেটের টাইটেল স্পন্সর ‘মার্সেল’

সপ্তম টি-টোয়েন্টি করপোরেট ক্রিকেট টুর্নামেন্টের টাইটেল স্পন্সর হয়েছে ওয়ালটন গ্রুপের ব্র্যান্ড মার্সেল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2017, 09:29 PM

Updated : 19 Aug 2022, 06:07 PM

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ৮ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টের পাওয়ার স্পন্সর হিসেবে থাকছে এনার্জিপ্যাক।

এসিমসর ব্যবস্থাপনায় আয়োজিত ‘মার্সেল সপ্তম টি-টোয়েন্টি করপোরেট ক্রিকেট টুর্নামেন্ট-২০১৭’র খেলাগুলো অনুষ্ঠিত হবে রেসিডেন্সিয়াল মডেল স্কুল ও শ্যামলী মাঠে।

মোট ১৬টি দল চারটি গ্রুপে ভাগ হয়ে টুর্নামেন্টে অংশ নেবে।

প্রতি গ্রুপের শীর্ষ দুটি দল যাবে কোয়ার্টার ফাইনালে। টুর্নামেন্টের ফাইনাল হবে ১২ জানুয়ারি।

এই প্রতিযোগিতার মিডিয়া পার্টনার নিউজ পোর্টাল রাইজিংবিডি ডটকম। আর বেভারেজ পার্টনার নেসলে বাংলাদেশ।

টি-টোয়েন্টি করপোরেট ক্রিকেট টুর্নামেন্টের ষষ্ঠ আসরে চ্যাম্পিয়ন হয়েছিল ওয়ালটন গ্রুপ।