২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়ালটন পণ্য কিনে ক্যাশ ভাউচার পেয়েছেন এক লাখ ক্রেতা

ডিজিটাল রেজিস্ট্রেশন ক্যাম্পেইনের অংশ হিসেবে এ পর্যন্ত ওয়ালটন পণ্য কিনে ৩ কোটি ১০ লাখ টাকারও বেশি মূল্যের ক্যাশ ভাউচার পেয়েছেন প্রায় এক লাখ ক্রেতা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2017, 09:03 PM

Updated : 19 Aug 2022, 06:07 PM

এই ক্যাম্পেইনে পণ্য কিনে রেজিস্ট্রেশন করলেই ক্রেতারা পাচ্ছেন সর্বোচ্চ এক লাখ টাকার ক্যাশ ভাউচার।

২ অক্টোবর থেকে শুরু হওয়া এই ক্যাশ ভাউচার অফার চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। তিন মাসে সব মিলিয়ে ২০ কোটি টাকা ক্যাশ ভাউচার পাওয়ার সুযোগ রয়েছে।

ওয়ালটনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ পর্যন্ত অর্ধশত ক্রেতা পেয়েছেন এক লাখ টাকার ক্যাশ ভাউচার।

ওয়ালটন প্লাজা এবং পরিবেশক শোরুম থেকে দশ হাজার টাকা বা তার বেশি মূল্যের পণ্য কিনে রেজিস্ট্রেশন করে ২০০ টাকা থেকে সর্বোচ্চ এক লাখ টাকার ক্যাশ ভাউচার পাচ্ছেন ক্রেতারা।