বাংলাদেশের বাজারে বৃহস্পতিবার থেকে মিলবে ‘আইফোন টেন’
বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে আইফোন টেন বিক্রির ঘোষণা দিয়েছে এদেশে অ্যাপলের অনুমোদিত পরিবেশক কম্পিউস্টার প্রাইভেট লিমিটেড।
বুধবার প্রতিষ্ঠানটির এক সংবাদ সম্মেলনে জানানো হয়, বৃহস্পতিবার থেকে অনুমোদিত ডিলারদের কাছে পাওয়া যাবে আইফোন টেন।
কম্পিউস্টারের চেয়ারম্যান রাকিবুল কবির বলেন, “নকল আইফোন কিনে প্রতারিত না হয়ে অনুমোদিত ডিলারের কাছ থেকে আইফোন কিনুন।
“আমরা চাইনা কেউ নতুন ফোনের দামে পুরনো অথবা নকল ফোন কিনুক।”
সংবাদ সম্মেলনে বলা হয়, ১ ডিসেম্বর থেকে আইফোন টেনের প্রি-অর্ডার নেওয়া শুরু হয়েছে।
আইফোন টেন ৬৪ জিবির দাম হবে এক লাখ ৩০ হাজার ৯৯০ টাকা এবং ২৫৬ জিবির দাম হবে ১ লাখ ৫০ হাজার ৫০০ টাকা ।
কম্পিউস্টার প্রাইভেট লিমিটিড ইউনিয়ন গ্রুপের একটি প্রতিষ্ঠান।
এবছরই আইফোন ৮ ও ৮ প্লাসের পাশাপাশি আইফোনের দশ বছরপূর্তি উপলক্ষ্যে নতুন ‘আইফোন টেন’ উন্মোচন করা হয়েছে। এটিকে টেন বলা হলেও নামকরণে রোমান রীতিতে X অক্ষর ব্যবহার করা হয়েছে।
