২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিকাশে রেমিটেন্স পাঠাতে নতুন সেবা

রেমিটেন্স পাঠানো সহজ করতে বিকাশের মোবাইল ওয়ালেটে আন্তর্জাতিক মানি ট্রান্সফার সার্ভিস সেবা চালু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2017, 12:12 AM

Updated : 19 Aug 2022, 06:07 PM

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্বের অন্যতম শীর্ষ মানি টান্সফার কোম্পানি ট্রান্সফাস্ট, ব্র্যাক ব্যাংক লিমিটেড ও মোবাইল আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান বিকাশ মোবাইল ওয়ালেট রিয়েল টাইম আন্তর্জাতিক মানি টান্সফার সার্ভিস চালু করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “এই সেবার মাধ্যমে বিশ্বের নানা প্রান্তের মানুষ ট্রান্সফাস্ট ব্যবহার করে রেমিটেন্স পাঠাতে পারবে এবং বিকাশের গ্রাহকরা সহজেই সেই অর্থ গ্রহণ করতে পারবে।”

এই সেবায় আওতায় প্রতি লেনদেনে সর্বোচ্চ ২৫ হাজার টাকা  এবং সব মিলিয়ে মাসে সর্বোচ্চ ২০টি লেনদেনের মাধ্যমে দেড় লাখ টাকা পাঠানো যাবে।