পুষ্টি বিক্রয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত
টিকে গ্রুপের অন্যতম অঙ্গপ্রতিষ্ঠান পুষ্টি কনজ্যুমার ডিভিশনের বিক্রয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার রাজধানীর পুলিশ কনভেনশন সেন্টারে দিনব্যাপী এই সম্মেলনে সারাদেশ থেকে প্রায় সাত শতাধিক বিক্রয় প্রতিনিধি ও কর্মকর্তা অংশ নেন বলে পুষ্টির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোম্পানির গ্রুপ ডিরেক্টর মোহাম্মদ মোস্তফা হায়দার।
কোম্পানির প্রোডাক্ট মার্কেটিং ম্যানেজার এএসএম ফয়জুল্লাহ্, বিক্রয় মহাব্যবস্থাপক মো. আলম চৌধুরী, বিক্রয় ও বিপণন মহাব্যবস্থাপক মোহাম্মদ মোফাচ্ছেল হক অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
