মেটলাইফের নতুন লোগো
নতুন লোগোর উদ্বোধন করেছে মেটলাইফ বাংলাদেশ।
রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রাহকরা তাদের প্রয়োজনীয় তথ্য এখন মেটলাইফের ওয়েবসাইট, টাচ পয়েন্ট বা সরাসরি যোগাযোগের মাধ্যমে দ্রুতই পাচ্ছেন।
মেটলাইফের নতুন লোগোর নীল রংটি এর দীর্ঘ ১৫০ বছরের ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যাচ্ছে আর সবুজ হচ্ছে নবীন, নতুন ও প্রাণশক্তির রঙ, যা গ্রাহকদের বৈচিত্র্যময় জীবনকে প্রতিনিধিত্ব করে।
উদ্বোধনী অনুষ্ঠানে মেটলাইফের চেয়ারম্যান স্টিভেন এ ক্যান্ডারিয়ান বলেন, “পরিবর্তনশীল বিশ্বের সাথে তাল মেলাতে ব্যবসা পরিচালনার ব্যাপারে আমরা নতুন করে ভেবে দেখেছি। আমরা পরিকল্পের প্রথাগত মডেল থেকে বের হয়ে কাস্টমার ইনসাইটভিত্তিক মডেলের দিকে যাচ্ছি।”
মেটলাইফ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হাম্মাদুল করীম বলেন, “আমরা বাংলাদেশে মেটলাইফের নতুন রূপ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করতে পেরে অত্যন্ত আনন্দিত।”
নতুন লোগো গত বছরের ২১ অক্টোবর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে প্রথম উদ্বোধন করা হয়।
২০১০ সালে বৈশ্বিকভাবে মেটলাইফের অধিগ্রহণের আগে ‘আলিকো’ নামে পরিচিত ছিল। পরবর্তীতে যা ‘মেটলাইফ-আলিকো’ নামে কো-ব্রান্ডেড হয় এবং ২০১৫ সালে এর পরিবর্তিত নাম হয় মেটলাইফ।
