২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইফোন টেন-এর প্রি-অর্ডার নিচ্ছে রবি

বাংলাদেশে আইফোনের সর্বশেষ সংস্করণ ‘আইফোন টেন’ আনছে মোবাইল ফোন অপারেটর রবি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2017, 07:12 PM

Updated : 19 Aug 2022, 06:05 PM

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, হ্যান্ডসেটটি কিনতে ১ ডিসেম্বর থেকে প্রি-অর্ডার করা যাচ্ছে।

আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত www.robi.com.bd, রবি সেবা, এয়ারটেল এক্সপেরিয়েন্স সেন্টার ও shop.robi.com  এ প্রি-অর্ডার করতে পারবেন আগ্রহী ক্রেতারা।

আইফোন টেন (৬৪ জিবি) হ্যান্ডসেটের দাম পড়বে ১ লাখ ৩০ হাজার ৯৯০ টাকা এবং আইফোন টেন (২৫৬ জিবি) হ্যান্ডসেটের দাম ১ লাখ ৫০ হাজার ৫০০ টাকা।

সঙ্গে বিনামূল্যে ১০ জিবি ইন্টারনেট উপভোগের সুযোগ পাবেন রবি ও এয়ারটেল গ্রাহকরা।  

আগামী ৭ ডিসেম্বর থেকে ক্রেতাদের হাতে হ্যান্ডসেট হস্তান্তর করা শুরু হবে।

এবছরই আইফোন ৮ ও ৮ প্লাসের পাশাপাশি আইফোনের দশ বছরপূর্তি উপলক্ষ্যে নতুন ‘আইফোন টেন’ উন্মোচন করেছে প্রতিষ্ঠানটি। টেন নামকরণ করা হলেও রোমান রীতিতে X অক্ষর ব্যবহার করে নামকরণ করা হয়েছে।