২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীতে ‘মিঠাই’ এর শোরুম

নরসিংদীর পলাশে দেশের ২২তম শোরুম চালু করেছে ‘মিঠাই’।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2017, 08:05 PM

Updated : 11 Oct 2022, 02:46 PM

গত রোববার পলাশের বিআইডিসি মোড়ে এর উদ্বোধন করা হয় বলে মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

শোরুম উদ্বোধন উপলক্ষে আগামী ২ থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত ক্রেতারা সব ধরনের মিষ্টি ও দই কিনলে দশ শতাংশ ছাড় পাবেন।

‘মিঠাই’ তে মিষ্টি ছাড়াও শন পাপড়ি, বার্গার, চিকেন ফ্রাই, চিকেন নাগেট, চিকেন শর্মা, ফ্রাইড রাইস, কফি, লাচ্ছি, জুস ও বেভারেজ পাওয়া যাবে।

বঙ্গ বেকারস লিমিটেডের চিফ অপারেটিং অফিসার অনিমেষ সাহা জানান ‘মিঠাই’ এর লক্ষ্য সারাদেশে সুলভ মূল্যে ক্রেতাদের কাছে স্বাস্থ্যসম্মত মিষ্টি পৌঁছে দেওয়া। এ লক্ষ্যে ২০১৮ সাল নাগাদ একশর বেশি শোরুম চালু করা হবে।

উদ্বোধন অনুষ্ঠানে ‘মিঠাই’ এর অপারেশন ম্যানেজার আশরাফুল আলম, অ্যাসিসট্যান্ট ব্র্যান্ড ম্যানেজার মোহাম্মদ পারভেজ ও সেলস ম্যানেজার পলাশ সমাদ্দারসহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।