২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জ এগ্রো ও রিভারস্টোনের ইসিএ চুক্তি

বাংলাদেশের মার্চেন্ট ব্যাংক রিভারস্টোন ক্যাপিটাল লিমিটেডের সঙ্গে ইসিএ চুক্তি করেছে প্রাণ-আরএফএল গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান হবিগঞ্জ এগ্রো লিমিটেড।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2017, 06:03 PM

Updated : 12 Apr 2022, 12:48 AM

চুক্তির অধীনে, সাকমিসহ ইতালির বৃহৎ যন্ত্রপাতি রপ্তানিকারক প্রতিষ্ঠানের কাছ থেকে সহজেই মূলধনী যন্ত্রপাতি কিনতে পারছে হবিগঞ্জ এগ্রো।

ইতালির এক্সপোর্ট ক্রেডিট এজেন্সি সাচের কাছ থেকে হবিগঞ্জ এগ্রোর জন্য প্রয়োজনীয় অর্থ সংগ্রহে সহায়তা করছে রিভারস্টোন ক্যাপিটাল।

এ চুক্তি সফলভাবে বাস্তবায়ন হওয়ায় বুধবার ঢাকার একটি হোটেলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।  

অনুষ্ঠানে প্রাণ-আরএফএল  গ্রুপের করপোরেট ফাইন্যান্স বিভাগের পরিচালক উজমা চৌধুরী বলেন, “আমাদের জন্য এ ধরনের লেনদেন একটি মাইলফলক। আশা করি ভবিষ্যতে রিভারস্টোন প্রাণ-আরএফএল গ্রুপকে আরও বেশি সহায়তা করবে।”

অনুষ্ঠানে রিভারস্টোন ক্যাপিটাল লিমিটেডের প্রধান নির্বাহী আশরাফ আহমেদ বলেন, “অর্থায়নের এ বিকল্প মাধ্যমের ফলে দেশে ও বিশ্বের বাজারে প্রাণ-আরএফএল গ্রুপের ক্রমবর্ধমান প্রবৃদ্ধি বজায় রাখতে সহায়তা করবে।”

প্রাণ-আরএফএল  গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী আহসান খান চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াছ মৃধা, প্রাণ-আরএফএল  গ্রুপের উপ-ব্যবস্থাপক ফখরুল আহসান, রিভারস্টোন ক্যাপিটালের হেড অব অর্গানাইজেশন সৈয়দ সাদিক রেজা, সহযোগী পরিচালক সৈয়দ বখতিয়ার হোসেন প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।