২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘আইসিএবি’ ন্যাশনাল অ্যাওয়ার্ড পেল প্রাইম ব্যাংক

স্বচ্ছ আর্থিক প্রতিবেদন তৈরির জন্য দুটি ক্যাটাগরিতে ইন্সটিটিউট অব চার্টার্ড অ্যাকাউনট্যান্টস (আইসিএবি) ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে প্রাইম ব্যাংক লিমিটেড।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2017, 05:45 PM

Updated : 12 Apr 2022, 12:48 AM

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কাছ থেকে এ পুরস্কার নেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক আহমেদ কামাল খান চৌধুরী।

ব্যাংকটি বেসরকারি ব্যাংকিং খাতে ‘বেস্ট প্রেজেন্টেড অ্যানুয়াল রিপোর্টিং’ এ তৃতীয় স্থান এবং ‘করপোরেট গভর্নেন্স’ ক্যাটাগরিতে সার্টিফিকেট অব মেরিট অ্যাওয়ার্ড অর্জন করেছে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।