২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইসিএবি’র পুরস্কার পেল আইপিডিসি

বার্ষিক প্রতিবেদন উপস্থাপনের ক্ষেত্রে চাটার্ড অ্যাকাউন্ট্যান্ট অব বাংলাদেশের (আইসিএবি) জাতীয় পর্যায়ের একটি পুরস্কার পেয়েছে আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2017, 07:42 PM

Updated : 19 Aug 2022, 06:03 PM

সোমবার প্রতিষ্ঠানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আর্থিক সেবা খাত ক্যাটাগরিতে বেস্ট প্রেজেন্টেড অ্যানুয়াল রিপোর্ট ২০১৬-এর জন্য দ্বিতীয় স্থানের পুরস্কার পাওয়ার কথা জানানো হয়।

রাজধানীর হোটেল প্যান প্যাসেফিক সোনারগাঁওয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত প্রধান অতিথি ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।

অন্যদের মধ্যে আইসিএবি’র প্রেসিডেন্ট আদীব হোসাইন, আরসিপিএআর-আইসিএবি’র চেয়ারম্যান পারভীন মাহমুদ এফসিএ, আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মমিনুল ইসলাম, হেড অব রিটেইল বিজনেস এ এফ এম বরকতুল্লাহ, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার বেনোজীর আহমেদ এবং হেড অব কর্পোরেট কমিউনিকেশন্স মাহজাবীন ফেরদৌস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

মমিনুল ইসলামকে উদ্ধৃত করে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “আইসিএবি থেকে পুরস্কার পেয়ে আমরা সত্যিই সম্মানিত ও গর্বিত।”