২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তৃতীয় বছরে ওয়ান ফার্মা

তৃতীয় বছরে পা রেখেছে ওয়ান ফার্মা লিমিটেড।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2017, 05:43 PM

Updated : 19 Aug 2022, 06:02 PM

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ উপলক্ষ্যে এক অনুষ্ঠানের আয়োজন করে প্রতিষ্ঠানটি।

প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক কেএসএম মোস্তাফিজুর রহমান বলেন, “সরকারিভাবে সর্বাত্মক সহায়তা পেলে আগামী ১০ বছরের মধ্যে বাংলাদেশ বিশ্বের এক নম্বর ওষুধ রপ্তানিকারক দেশ হবে।

“শীর্ষ রপ্তানিকারক দেশ হিসেবে স্থান লাভ করার মতো সব ধরনের সম্ভাবনা বাংলাদেশের রয়েছে, তবে সেক্টরকে শীর্ষস্থান লাভ করতে ওষুধ শিল্প সমিতির পাশাপাশি ডাক্তারসহ সরকারি সংশ্লিষ্ট সকল সেক্টরের সহায়তা প্রয়োজন।”

অনুষ্ঠানে সারা দেশ থেকে আসা প্রতিনিধিদের মধ্য থেকে শতভাগ সফলতা অর্জনকারীদের পুরস্কার দেওয়া হয়।

দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানে ওয়ান ফার্মার বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে আলোচনার পাশাপাশি আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়। পরে প্রতিষ্ঠানের চেয়ারম্যান নাজমুন নাহার কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে কেক কাটেন।