২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিমানে ১৬ হাজার টাকায় ব্যাংকক

ব্যাংকক, সিঙ্গাপুর, কাঠমান্ডু ও কলকাতা ভ্রমণে টিকেটের দাম কমিয়েছে বিমান বাংলাদেশের এয়ারলাইন্স।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2017, 11:20 PM

Updated : 19 Aug 2022, 06:01 PM

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন বছরে যাত্রীদের জন্য এই ‘আকর্ষণীয় অফার’ আনার ঘোষণা দেওয়া হয়।

এই অফারে ঢাকা-ব্যাংকক-ঢাকা ১৬ হাজার ৪২ টাকা, ঢাকা-সিঙ্গাপুর-ঢাকা ১৮ হাজার ১১৬ টাকা, ঢাকা-কাঠমান্ডু-ঢাকা ১৪ হাজার ৩৬ টাকা এবং ঢাকা-কলকাতা-ঢাকা ৮ হাজার ৬৮৫ টাকায় ভ্রমণ করা যাবে।

এছাড়া অভ্যন্তরীণ রুটে ঢাকা-কক্সবাজার-ঢাকা ৬ হাজার ৪৫৮ টাকায় ভ্রমণ করা যাবে।

আগামী ১ জানুয়ারি  থেকে ৩১ র্মাচ পর্যন্ত এই ভাড়ায় ভ্রমণ করা যাবে। তার টিকেট কাটতে হবে আগামী ৭ ডিসেম্বরের মধ্যে।