২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গুসি শান্তি পুরস্কার পেলেন আসিফ চৌধুরী

গুসি শান্তি পুরস্কার পেয়েছেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (ডিসিসিআই) পরিচালক ও চৌধুরী গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা আসিফ এ চৌধুরী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2017, 08:06 PM

Updated : 19 Aug 2022, 06:01 PM

বৃহস্পতিবার ডিসিসিআইয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আগের দিন ম্যানিলায় এক অনুষ্ঠানে তার হাতে এই পুরস্কার তুলে দেওয়ার কথা জানানো হয়।

ম্যানিলা-ভিত্তিক গুসি পিস ফাউন্ডেশন ২০০২ সাল থেকে দেওয়া এই পুরস্কারে বিশ্বব্যাপী শান্তি ও মানবিক মর্যাদার জন্য কাজ করা ব্যক্তিদের স্বীকৃতি দেওয়া হয়ে থাকে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পুরস্কারকে ব্যবসার মাধ্যমে আসিফ চৌধুরীর সামাজিক কাজ এবং তার সামাজিক দায়বদ্ধতার স্বীকৃতি হিসাবে উল্লেখ করেছে গুসি পিস ফাউন্ডেশন।

বৈশ্বিক শান্তি, মানবাধিকার, বৈজ্ঞানিক আবিষ্কার, শিক্ষা, শিল্প-সাহিত্য, চিকিৎসা, সাংবাদিকতা, ব্যবসায়, মানবকল্যাণ ও আন্তর্জাতিকতাবাদের মতো ক্ষেত্রে বিস্তৃত এই পুরস্কোরেরর স্বীকৃতি।

এই ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা দ্বিতীয় বিশ্বযুদ্ধের যোদ্ধা জেমিনিয়ানো জ্যাভিয়ার গুসি, যিনি পরবর্তীতে বিশ্বব্যাপী স্বীকৃতি পান মানবাধিকার সংগঠক হিসাবে।