নারী উদ্যোগ উন্নয়নে ইবিএল-আলোশিখা চুক্তি
দেশে নারী উদ্যোগ উন্নয়নের লক্ষ্যে ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল) বেসরকারি সংস্থা আলোশিখার সঙ্গে একটি চুক্তি করেছে।
ইবিএলের হেড অব কনজ্যুমার ব্যাংকিং এম. নাজিম আনোয়ার চৌধুরী এবং আলোশিখার নির্বাহী পরিচালক জেমস মৃদুল হালদার সম্প্রতি ঢাকায় এ চুক্তিতে স্বাক্ষর করেন।
ইবিএল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এই চুক্তির ফলে আলোশিখার সদস্যরা ইস্টার্ন ব্যাংকের সব শাখায় ইবিএল ওমেন ব্যাংকিং পণ্য, সেবা এবং আর্থিক পরামর্শ পাবেন।
এছাড়াও উভয়পক্ষ নারী উদ্যোক্তাদের জন্য যৌথ প্রশিক্ষণ আয়োজন এবং নারীদের ব্যবসা ও ব্যাংকিং ক্ষেত্রে ব্যক্তিগত চাহিদা সম্পর্কিত তথ্য বিনিময় করবে।
