আন্তর্জাতিক তিন রুটে রিজেন্টের ফ্লাইট বাড়ছে
যাত্রীদের চাহিদা বাড়ায় কুয়ালালামপুর, কাঠমান্ডু ও কলকাতায় ফ্লাইটের সংখ্যাও বাড়িয়েছে রিজেন্ট এয়ারওয়েজ।
প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২৪ নভেম্বর থেকে ঢাকা-কলকাতা-ঢাকা রুটে সাতটির জায়গায় সপ্তাহে ১০টি ফ্লাইট চলাচল করবে। প্রতিদিনের ফ্লাইটের সাথে সপ্তাহের বুধ, বৃহস্পতি ও শুক্রবার সন্ধ্যা ৭টায় ঢাকা থেকে কলকাতা যাবে অতিরিক্ত ফ্লাইট।
আর ৩ ডিসেম্ববর থেকে ঢাকা-কুয়ালালামপুর-ঢাকা রুটে প্রতিদিন ফ্লাইটের সাথে সপ্তাহের রবি, সোম ও মঙ্গলবার রাত ৯টায় বাড়তি একটি ফ্লাইট যুক্ত হচ্ছে।
এছাড়া ঢাকা-কাঠমান্ডু-ঢাকা রুটে বাড়ানো হয়েছে দুইটি ফ্লাইট। আগামী ১২ ডিসেম্বর থেকে বাড়তি একদিন এবং ২৪ ডিসেম্বর থেকে শুক্রবার ছাড়া সপ্তাহের ছয়দিন এই রুটে চলবে ফ্লাইট।
র বর্তমানে ঢাকা ও চট্টগ্রাম থেকে কলকাতা, মাস্কাট (ওমান), দোহা (কাতার) রুটে প্রতিদিন এবং ব্যাংকক রুটে সপ্তাহের চারদিন রিজেন্টের ফ্লাইট চলছে।
অন্যদিকে ঢাকা থেকে সিঙ্গাপুর, কুয়ালালামপুর প্রতিদিন, কাঠমান্ডু সপ্তাহে চারদিন চলাচল করছে। এছাড়া অভ্যন্তরীণ রুটে ঢাকা-চট্টগ্রাম-ঢাকা এবং ঢাকা-কক্সবাজার-ঢাকা রুটে সপ্তাহে প্রতিদিন চলছে রিজেন্টের ফ্লাইট।
