আন্তর্জাতিক বাণিজ্য বিষয়ে এসবিএসি ব্যাংকের কর্মশালা
সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউটের উদ্যোগে ‘আন্তর্জাতিক বাণিজ্য ও বৈদেশিক মুদ্রাবিনিময়’ শীর্ষক কর্মশালা শুরু হয়েছে।
শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুই দিনব্যাপী এই কর্মশালা হবে।
প্রথম দিনের কর্মশালায় ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা জালাল উদ্দিন আহমেদ, ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ইন্টারন্যাশনাল ডিভিশনের প্রধান শফিউদ্দিন আহমেদ, এসবিএসি ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল আসিরুল হক, ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট এ এন এম মেসবাহুল হাসান উপস্থিত ছিলেন।
