২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোয়া কোটি টাকা আইআইজি বিল দিল টেলিটক

বিটিসিএলকে আইআইজি ব্যান্ডউইডথ বিল হিসেবে এক কোটি ২২ লাখ ৯৬ হাজার ৩৭৫ টাকা পরিশোধ করেছে রাষ্ট্রায়ত্ত কোম্পানি টেলিটক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2017, 09:12 PM

Updated : 19 Aug 2022, 05:55 PM

টেলিটকের মহাব্যবস্থাপক (সিস্টেম অপারেশন্স, ঢাকা) মোহাম্মদ গোলাম সরওয়ার-ই-কায়নাত আইআইজি বিলের অর্থ বাবদ একটি চেক বিটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক মাহফুজ আহমদের হাতে সম্প্রতি তুলে দেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

চেক হস্তান্তর অনুষ্ঠানে টেলিটকের মহাব্যবস্থাপক (সেলস, ডিস্ট্রিবিউশন এন্ড সিআরএম) মো. সাহাব উদ্দিন এবং উপ-মহাব্যবস্থাপক সিস্টেম অপারেশন্স এসএম সাইদুল ইসলাম এবং বিটিসিএলের মো মাউদুদুল ইসলাম এবং পরিচালক (অর্থ ও হিসাব) মো. মাজহারুল ইসলাম উপস্থিত ছিলেন।