২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তুলা দিবস উদযাপনে সেমিনার, ফ্যাশন শো

বাংলাদেশে দ্বিতীয়বারের মতো তুলা দিবস উদযাপনের অংশ হিসাবে ঢাকায় সেমিনার এবং ফ্যাশন শোর আয়োজন করেছে কটন কাউন্সিল ইন্টারন্যাশনাল (সিসিআই) ও কটন ইউএসএ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2017, 09:16 PM

Updated : 11 Oct 2022, 02:43 PM

এ সেমিনার ও ফ্যাশন শো-র মাধ্যমে কটন ইউএসএ এবং কটন কাউন্সিল ইন্টারন্যাশনাল প্রতিনিধি দল বাংলাদেশ টেক্সটাইল এবং পোশাক শিল্পের সাথে পরিচিত হয়েছে বলে বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সেমিনারে আন্তর্জাতিক প্রতিনিধিদল মার্কিন তুলার বিকাশ, বিশ্বের বিভিন্ন স্থানে তুলা সরবরাহ, নৈতিকতা, দায়িত্ব এবং প্যাকেজিং সংক্রান্ত বিভিন্ন বিষয় উপস্থাপন করে।

প্রতিনিধি দলে ছিলেন কটন কাউন্সিল ইন্টারন্যাশনালের এক্সিকিউটিভ ডিরেক্টর ব্রুস আথারলে, কটন কাউন্সিল ইন্টারন্যাশনাল দক্ষিণ এশিয়ার ডিরেক্টর উইলিয়াম বেটেনডর্ফ, স্ট্যাপল কটনের ভাইস প্রেসিডেন্ট ডেভিড ক্যাম্প, কার্গিল আইএনসি এর ভাইস প্রেসিডেন্ট রিকি ক্লার্ক, টেকনিক্যাল ডিরেক্টর নাভাইড বাকাই, টেক্সটাইল ইঞ্জিনিয়ার ও সিনিয়র কনসালটেন্ট রজার গিলমার্টিন এবং মার্কিন দূতাবাসের ডেপুটি চিফ অফ মিশন জোয়েল রেইফম্যান।