ওয়ালটনের শক্তিশালী ব্যাটারির নতুন ফিচার ফোন
শক্তিশালী ব্যাটারির নতুন ফিচার ফোন এনেছে ওয়ালটন।
ওয়ালটন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় ‘পি১২’ মডেলের নতুন এই ফিচার ফোনে ব্যবহৃত হয়েছে ৩ হাজার মিলিঅ্যাম্পিয়ার লি-আয়ন ব্যাটারি, যা দেবে দীর্ঘ সময় ব্যাকআপ।
এ হ্যান্ডসেটে রয়েছে পাওয়ার সেভিং মোডও। চার্জ কমে এলে এই ফিচার ব্যবহার করে সারা যাবে জরুরি কাজ।
দেশের সব ওয়ালটন প্লাজা ও ব্র্যান্ড আউটলেটে পাওয়া যাচ্ছে নতুন এই মোবাইল ফোন, যার দাম মাত্র এক হাজার ২৭০ টাকা। ফোনটি মিলছে বেশ কয়েকটি ভিন্ন রঙে।
ওয়ালটনের সেল্যুলার ফোন গবেষণা ও উন্নয়ন বিভাগের ডেপুটি ডিরেক্টর আরিফুল হক রায়হান জানান, ‘পি১২’ মডেলের ফিচার ফোনে একসঙ্গে ব্যবহার করা যাবে দুটি সিম। এর উজ্জ্বল রেজুলেশনের পর্দা ২ দশমিক ৪ ইঞ্চির। ফোনটির বিশেষ ফিচারের মধ্যে আছে ডিজিটাল ক্যামেরা, এমপিথ্রি, এমপি ফোর ও থ্রিজিপি প্লেয়ার।
এছাড়া রয়েছে বিল্ট-ইন অ্যান্টেনা ও রেকর্ডিংসহ সুবিধাসহ এফএম রেডিও। যা চলবে ইয়ারফোন অথবা হেডফোন ছাড়াই। আছে সাউন্ড ও ভিডিও রেকর্ডিংয়ের সুবিধা। গ্রাহকের পছন্দমতো গান, ছবি বা ভিডিও সংরক্ষণে এই ফোনে ৩২ গিগাবাইট পর্যন্ত বর্ধিত মেমরি ব্যবহার করা যাবে।
রাতে নিরাপদে চলার জন্য রয়েছে উজ্জ্বল আলোর এলইডি টর্চ। কল বা মেসেজ নোটিফিকেশনে ব্যবহার করা যাবে টর্চ বা কি-প্যাড লাইটও। রয়েছে শক্তিশালী স্পিকার।
বিরক্তিকর ও অনাকাঙ্ক্ষিত কল বন্ধ করতে এতে রয়েছে ব্লাকলিস্টের সুবিধা।
ইন্টারনেট ব্যবহারের জন্য রয়েছে জিপিআরএস। আছে বিল্ট-ইন ফেসবুক। ব্লুটুথ থাকায় ফাইল আদান-প্রদান করা যাবে সহজেই। এতে আছে অটোমেটিক কল রেকর্ডিংয়ের সুবিধাও।
ওয়ালটন বর্তমানে বাজারজাত করছে ২৫ মডেলের ফিচার ফোন। এসব ফোনের দাম শুরু হয়েছে মাত্র ৭৫০ টাকা থেকে। সর্বোচ্চ দাম এক হাজার ৪৫০ টাকা।
