২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ইউরোপিয়ান কোয়ালিটি অ্যাওয়ার্ড’ পেল প্রিমিয়ার ব্যাংক

অপ্রতিদ্বন্দ্বী সেবা, আধুনিক ব্যবস্থাপনা প্রযুক্তি এবং কার্যকর মার্কেটিং স্ট্র্যাটেজির জন্য ‘ইউরোপিয়ান কোয়ালিটি অ্যাওয়ার্ড’ পেয়েছে প্রিমিয়ার ব্যাংক লিমিটেড।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2017, 06:15 PM

Updated : 19 Aug 2022, 05:55 PM

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ব্যাংকটি জানায়, সম্প্রতি ফ্রান্সের কান শহরে ইউরোপ বিজনেস অ্যাসেম্বলি আয়োজিত বিজনেস ট্রায়াম্ফ এবং ইউরোপিয়ান অ্যাওয়ার্ডস নাইটে এই সম্মাননা দেওয়া হয়।

ইউরোপ বিজনেস অ্যাসেম্বলির মহাপরিচালক জন ডব্লিউ এ নেটিংয়ের কাছ থেকে এই সম্মাননা নেন প্রিমিয়ার ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ডা. এইচ বি এম ইকবাল এবং ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ ইমরান ইকবাল।