২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রবি-বেঙ্গল কমিউনিকেশনস করপোরেট চুক্তি

রবি ও এয়ারটেল গ্রাহকরা এখন থেকে রবি ওয়াক-ইন সেন্টার থেকে বেঙ্গল টিভির সেবা নিতে পারবেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2017, 06:11 PM

Updated : 19 Aug 2022, 05:55 PM

অপারটের রবি বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সম্প্রতি ডিজিটাল টেলিভিশন কোম্পানি বেঙ্গল কমিউনিকেশনস লিমিটেডের সঙ্গে এ বিষয়ে একটি চুক্তি হয়েছে।

এ চুক্তির আওতায় বেঙ্গল কমিউনিকেশনসও রবির কাছ থেকে উদ্ভাবনী ডিজিটাল সেবা নেবে।

এর ফলে বেঙ্গল ও রবির গ্রাহকরা বান্ডেল অফারের মাধ্যমে একই সাথে দুই কোম্পানির সেবা গ্রহণ করবেন। পাশাপাশি রবির ডিজিটাল অ্যাডভের্টাইজিং প্লাটফর্ম অ্যাডরিচের সেবা নেবে বেঙ্গল।

রাজধানীর রবি কর্পোরেট অফিসে রবি’র ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মাহতাব উদ্দিন আহমেদ এবং বেঙ্গল কমিউনিকেশনস’র এক্সিকিউটিভ চেয়ারম্যান আসফার খায়ের নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ চুক্তিতে সই করেন।

এসময় রবি’র চিফ কমার্শিয়াল অফিসার প্রদীপ শ্রীবাস্তব, চিফ করপোরেট অ্যান্ড পিপল অফিসার মতিউল ইসলাম নওশাদ, হেড অব করপোরেট স্ট্র্যাটেজি রুহুল আমিন, করপোরেট স্ট্র্যাটেজির ভাইস প্রেসিডেন্ট আহমেদ আরমান সিদ্দিকী, এন্টারপ্রাইজ প্রোগ্রাম ম্যানেজমেন্ট অফিস’র ভাইস প্রেসিডেন্ট সারজিল সারওয়ার এবং কাস্টমার এক্সপেরিয়েন্স’র ভাইস প্রেসিডেন্ট বর্ণা আহমেদ উপস্থিত ছিলেন।

বেঙ্গল কমিউনিকেশনস লিমিটেড’র পক্ষ থেকে উপস্থিত ছিলেন কোম্পানি ডিরেক্টর, বিজনেস ডেভেলপমেন্ট অ্যান্ড কোঅর্ডিনেটর আশফারিয়া খায়ের, অপারশেনস’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ নাজমুদ্দোজা ও এভিপি সেলস মামুন আতিক।